মোঃ মাজেদুল ইসলাম
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ -৩ আসনে বিএনপি'র মনোনয়ন পুনঃরায় বিবেচনার দাবিতে গণ মিছিল

তাড়াশ (সিরাজগঞ্জ)  প্রতিনিধিঃ
 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৩ আসনে বিএনপি'র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের মহিষ লুটিতে  গনমিছিল এবং সমাবেশ   করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রার্থী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরের সমর্থকগণ।। 
‎রবিবার বিকেলে উপজেলার মহিষলুটিতে এক দফা এক দাবি তাড়াশে নমিনেশন দিতে হবে এই স্লোগানে স্লোগানে মুখরিত করে সিরাজগঞ্জ ৩ আসনের তৃনমুল বিএনপির সকল নেতা কর্মী। এ সময় বক্তারা বলেন স্বাধীনতার  ৫৩ বছরে তাড়াশ উপজেলায়  বিএনপি কখনো কাউকে নমিনেশন দেয় নাই, আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা সিরাজগঞ্জ ৩ আসনের সবচেয়ে সিনিয়র এবং প্রবীণ নেতা  খন্দকার সেলিম জাহাঙ্গীর, সবচেয়ে জনপ্রিয় ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতা, বর্তমানে অন্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলেও আমাদের নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য ব্যক্তি, তাই রায়গঞ্জ -তারাশ উপজেলার জনসাধারণ খন্দকার সেলিম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ দেখতে চায়। এ সময় বক্তারা আরো বলেন, এবারের নির্বাচন অনেক কঠিন নির্বাচন।   খন্দকার সেলিম জাহাঙ্গীর এ অঞ্চলের  সবচেয়ে প্রবীণ নেতা। উনি দল মত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় এবং হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে  আস্থাশীল। খন্দকার সেলিম জাহাঙ্গীর  ব্যতীত অন্য যেকোন প্রার্থী জন্যই এ আসন পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করব, ধানের শীষকে বিজয় করতে হলে এই নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরের বিকল্প নেই। 
‎উক্ত মিছিলে নেতৃত্ব দেন তাড়াশ পৌর  বিএনপির সাবেক আহবায়ক জনাব তপন কুমার গোস্বামী, পৌর বিএনপি সাবেক যুগ্ন আহবায় আবুল হোসেন প্রামানিক, উপজেলা মৎস্য জিবি দলের সভাপতি জনাব নায়েব আলী, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক   জিয়াউর রহমান জিয়া,  সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জিল্লুর রহমান, বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, জুলাই যোদ্ধা সাব্বির খন্দকার, শাহিন বাবু, তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মুন্জিল হোসেন প্রমূখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

সিরাজগঞ্জ -৩ আসনে বিএনপি'র মনোনয়ন পুনঃরায় বিবেচনার দাবিতে

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20